শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপক
Summary
- Vacancy: 10
- Age: At most 35 years
- Location: Anywhere in Bangladesh
- Salary: Tk. 20000 (Monthly)
- Published: 22 Feb 2026
- Application Deadline: 03 Mar 2026
Requirements
Education
- Bachelor/Honors
- কমপক্ষে স্নাতক (বানিজ্য বিভাগ অগ্রাধিকার যোগ্য)
Additional Requirements
- Age At most 35 years
- অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র ঋণ কর্মসূচীতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
- কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
- যে সকল প্রার্থীর নিজস্ব মোটর সাইকেল আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
- প্রার্থীদের বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
Responsibilities & Context
বাংলাদেশ এসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) একটি জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ১৯৭৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পরিচালনা করে আসছে। যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধনভূক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান হিসাবে বেইস বাংলাদেশের বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
শিক্ষানবীশ সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব সমূহ-
- প্রাথমিক ভাবে মাঠ পর্যায়ের কর্মীদের সাথে কাজ করে সদস্যদের তত্ত্বাবধান ও লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।
- সদস্য নির্বাচন, ঋণ বিতরণ ও আদায়ে কার্যকর ভূমিকা পালন করা।
- হিসাব রক্ষণ ও দাপ্তরীক কাজে শাখা হিসাব রক্ষক ও শাখা ব্যবস্থাপককে সহযোগিতা করা।
- নির্দিষ্ট সফ্টওয়ারে ডাটা এন্ট্রি করা।
Compensation & Other Benefits
শিক্ষানবীশকালে বেতন = ২০,০০০/- হাজার টাকা। (নির্ধারিত) ৬ মাস শিক্ষানবীশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে। ৬ মাস শিক্ষানবীশ কাল সন্তোষজনক ভাবে সমাপ্ত হলে সংস্থার পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। উল্লেখিত বেতনের সাথে মোবাইল ভাতা, খাদ্য ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। এ ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা প্রদান করা হবে।
Workplace: Work at office
Employment Status: Full Time
Job Location: Anywhere in Bangladesh
Read Before Apply
চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যাক্তির জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নাই। তবে যারা পরীক্ষায় অংশগ্রহন করে ফলাফলের প্রত্যাশায় আছেন, তারা আবেদন করতে পারেন।
Apply Procedure
Hard Copy
আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ আগামী ০৩ মার্চ, ২০২৬ এর মধ্যে ডাক/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিম্ন ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। নির্বাহী পরিচালক, বেইস ৫০ পুরানা পল্টন লাইন (৬ষ্ঠতলা), পল্টন, ঢাকা-১০০০।
Company Information
Bangladesh Association for Community Education (BACE)
Address: 50, Purana Paltan Lane (5th floor) Dhaka, Bangladesh
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যাক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্ত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব BDJOBS.WORLDREVIEWZONE.COM বহন করবে না।

